এরে হচ্ছে একধরণের কন্টেইনার অবজেক্ট যা অনেকগুলো একিধরণের ডাটা টাইপের এর একটি ফিক্সড সাইজের ভ্যালু ধরে রাখতে পারে।
এরে ডিক্লার করার জন্যে প্রথমে ডাটাটাইপ (কি ধরণের ডাটাটাইপ রাখবে) এর সাথে ([]) স্কয়ার ব্র্যাকেট তারপর এর একটি ভেরিয়েবল নাম দিতে হয়।
জাভাতে দুই ধরনের এরে রয়েছে ১/ সিঙ্গেল ডাইমেনশনাল এরে ২/ মাল্টিডাইমেনশনাল এরে
সিঙ্গেল ডাইমেনশনাল এরে কে আমরা এইভাবে ডিক্লিয়ার করতে পারিঃ
//একটি ইন্টিজার এরে
int[] anArray;তবে স্কয়ার ব্র্যাকেট ভেরিয়েবল নাম এর পরেও দেওয়া যেতে পারে - উদহরণ-
int anArray[];এভাবে আমরা অন্য ডাটাটাইপ এর অ্যারে লিখতে পারি -
long[] anArrayOfLongs;
float[] anArrayOfFloats;
double[] anArrayOfDoubles;এরে একটি অবজেক্ট, সুতরাং একে নিউ(new) অপারেটর দিয়ে প্রথমে ক্রিয়েকট করতে হবে।
// এখানে ১০ সাইজের একটি এরে ক্রিয়েট করা হলো
anArray = new int[10];এই স্ট্যাটমেন্ট যদি না লেখা হয় তাহলে প্রোগ্রামটি কম্পাইল হবে না।
এরপর আমরা এর এর ভেতর ভ্যাল্যু রাখতে পারি।
anArray[0] = 100; //এখানে প্রথম ভ্যাল্যু রাখা হল
anArray[1] = 200; // এভাবে দ্বিতীয় ভ্যালু
anArray[2] = 300; // এভাবে বাকি গুলোজাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জিরো বেজড নাম্বারিং( ইনডেক্স শুন্য থেকে শুরু ) করা হয়ে থাকে। অর্থাৎ, এরের এই ভ্যালুগুলো যদি পড়তে চাই তাহলে -
System.out.println("Element 1 at index 0: " + anArray[0]);
System.out.println("Element 2 at index 1: " + anArray[1]);
System.out.println("Element 3 at index 2: " + anArray[2]);এছাড়াও এরে লেখার শর্টকাট পদ্ধতি আছে -
int[] anArray = {
100, 200, 300,
400, 500, 600,
700, 800, 900, 1000
};একটি এরে এর মধ্যে আরেকটি অ্যারে রাখা যেতে পারে - নিচে মাল্টিডাইমেনশনাল এরে এর ডিক্লিয়ারেশন এবং ভ্যালু এসাইন করার একটি পদ্ধতি দেখানো হল ।
int[][] anArray = {{1, 2, 3}, {4, 6, 7}, {8, 9}};আমরা যদি একটি এরে এর লেন্থ বা সাইজ জানতে চাই তাহলে –
int length = anArray.length; সুবিধাঃ এরেতে আমরা খুব সহজে ডেটা গুলোকে ছোট থেকে বড় - বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিতে পারি । খুব সহজেই যেকোনো ইনডেক্সে এক্সেস নিতে পারি । অসুবিধাঃ এরের সাইজ আগে থেকে বলে দিতে হয় এবং এটি ফিক্সড সাইজ তাই রানটাইমে আমরা এটার সাইজ বাড়াতে পারিনা । অবশ্য এই সমস্যা দূর করতে জাভাতে কালেকশন ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারি যেগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করবো ।